Game

3 years ago

Jay Shah : আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন জয় শাহ

Jai Shah appointed as head of ICC Finance & Commercial Affairs Committee
Jai Shah appointed as head of ICC Finance & Commercial Affairs Committee

 

নয়াদিল্লি, ১২ নভেম্বর : জল্পনাকে সত্যি করে আইসিসির গুরুত্বপূর্ণ পদে এবার জয় শাহ। প্রত্যাশা মতই আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন তিনি। অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি সব সময় আইসিসি বোর্ডের একজন সদস্যের নেতৃত্বে থাকে এবং শাহের নির্বাচন স্পষ্ট করে যে তিনি আইসিসি বোর্ডে বিসিসিআই -এর প্রতিনিধিত্ব করবেন।

আইসিসির চেয়ারম্যান না হলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির প্রধান হলেন জয় শাহ। আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হলেন তিনি। এই কমিটি সমস্ত বড় আর্থিক নীতিগত সিদ্ধান্ত নেয়। আইসিসির এক সূত্র জানাচ্ছে, আইসিসির প্রত্যেক সদস্যই জয়কে এই পদে মেনে নিয়েছেন।

এদিকে, আইসিসির চেয়ারম্যান পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। আগামী দু’বছরের জন্য তিনি ক্ষমতায় থাকবেন। প্রসঙ্গত, এবার কোনও প্রার্থী দেয়নি বিসিসিআই। বার্কলেকেই সমর্থন করেছে তারা।

You might also like!