
কলকাতা, ১৫ জুন : ফিফা বিশ্বকাপের গ্রুপ 'ই'-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্ট ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে। ম্যাচের নির্ধারিত সময় শেষে একদম শেষ মুহূর্তে(৮৯) আমাদ দিয়ালোর করা একমাত্র গোলটি তাদের এই কষ্টার্জিত জয় নিশ্চিত করে। প্রথমার্ধে ইকুয়েডর তাদের সেরা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ইকুয়েডরের অন্তত দুটি শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং বেশ কয়েকটি দারুণ সুযোগ তারা নষ্ট করেছে।
অন্যদিকে, ২০২৩ সালে আফ্রিকান চ্যাম্পিয়ান আইভরি কোস্ট আক্রমণে তাদের ঝলক দেখালেও গোলের দেখা পাননি। এরপর বাকি সময়ে ইকুয়েডরও চেষ্টা করেছিলো গোল করার, তবে আইভরি কোস্টের ডিফেন্স ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকার দল আইভরি কোস্ট। এই জয়ে গ্রুপ 'সি'-এ দ্বিতীয় স্থানে উঠলো আইভরি কোস্ট। তাদের পরের ম্যাচ টেবিলের শীর্ষস্থানে থাকা জার্মানির বিপক্ষে।
