Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

Indonesia Masters: ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে বিদায় নিলেন এইচএস প্রণয়, পরের রাউন্ডে গেলেন অস্মিতা চালিহা

H.S. Prannoy run in Indonesia Masters ended on Thursday even as Ashmita Chaliha advanced
H.S. Prannoy run in Indonesia Masters ended on Thursday even as Ashmita Chaliha advanced

 

পনতিয়ানাক (ইন্দোনেশিয়া), ৩ সেপ্টেম্বর : বৃহস্পতিবার পুরুষদের এককের শেষ ষোলোতে চিনের জুয়ান চেন ঝুর কাছে হেরে ইন্দোনেশিয়া মাস্টার্স থেকে ছিটকে গেছেন এইচএস প্রণয়। প্রথম গেমটি ছিল হাড্ডাহাড্ডি। ১৬-১৮ পয়েন্টে পিছিয়ে থেকেও প্রণয় লড়াই করে ১৯-১৮ তে এগিয়ে যান, কিন্তু ঝু আবার স্কোর ১৯-১৯ এ সমতায় ফেরান। এরপর দুজনে ২০-২০ এ সমানে সমানে থাকার পর ঝু সামান্য এগিয়ে গিয়ে ২২-২০ পয়েন্টে গেমটি জিতে নেন। এরপর থেকে খেলাটি মূলত একতরফা হয়ে যায়, কারণ ঝু দ্বিতীয় গেমের নিয়ন্ত্রণ নেন এবং ২১-১৫ ব্যবধানে জিতে ৪৫ মিনিটের মধ্যে ম্যাচটি শেষ করেন। শীর্ষ বাছাই প্রণয় এর আগে বুধবার পুরুষদের এককের রাউন্ড অফ ৩২-এ এক গেম পিছিয়ে থেকেও চাইনিজ তাইপের লিয়াও ঝুও-ফুকে পরাজিত করেন। বিশ্বের ৩৯ নম্বর এই খেলোয়াড় এক ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে ১৮-২১, ২১-১৫, ২১-১৯ গেমে জয়লাভ করে শেষ ষোলোতে নিজের জায়গা নিশ্চিত করেন।

একক-তে শীর্ষ বাছাই অস্মিতা চালিহা মালয়েশিয়ার গোহ জিন ওয়েইকে ১০-২১, ২১-১০, ২১-১৭ গেমে হারিয়ে পরবর্তী রাউন্ডে গেলেন। গত মাসেই আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা একক ফাইনালে চিনের চতুর্থ বাছাই হান কিয়ান শির সঙ্গে লড়াই করে জয় তুলে নিয়ে চালিহা তার প্রথম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর শিরোপা নিশ্চিত করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…