Game

3 years ago

Sunrisers Hyderabad vs Rajasthan Royals:আজ গত বারের রানার্স রাজস্থানের মুখোমুখি হ্যারি ব্রুকের 'সানরাইজ'

Sunrisers Hyderabad vs Rajasthan Royal
Sunrisers Hyderabad vs Rajasthan Royal

 

নয়াদিল্লি, ২ এপ্রিল: আজ গতবারের রানার্স বাটলার সমৃদ্ধ রাজস্থান মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদের। এই ম্যাচে খুবই লক্ষণীয় রয়্যালসকে আজ কতটা চাপে ফেলতে পারে তাঁরই দেশের হ্যারি ব্রুক। খেলা হবে হায়দ্রাবাদের মাঠেই।

আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবার অনেকটাই বদলে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। সব বিভাগেই শক্তি বাড়িয়েছে তারা। প্রথম ম্যাচে অবশ্য কিছুটা খামতি থাকছেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তারা আজকে পাচ্ছে না। এতে বেশ পড়তে পারে সমস্যায়। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম এবার সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্যাচে মার্করামের পরিবর্তে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার।

অন্য দিকে, তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্ব আরও একটা ভালো মরসুম কাটানোর লক্ষ্যে নামছে রাজস্থান রয়্যালস। আজ সানারাইজার্স হায়দরাবাদের যে একাদশ খেলানোর সম্ভাবনা প্রবল, তাতে বিদেশিদের মধ্যে নিঃসন্দেহে থাকবেন হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স। পরিস্থিতি বিচার করে লেগ স্পিনার আদিল রশিদ কিংবা আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকিকে খেলানো হতে পারে। তবে খেলানো হতে পারে দেশের এক্সপ্রেস বোলার উমরান মালিককেও। সঙ্গে ভুবনেশ্বর কুমার থাকছেনই।

ব্যাটিং বিভাগে অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের মতো ভারতীয় দক্ষ প্লেয়ার রয়েছেন। আর রাজস্থান কার্যত একই দল ধরে রেখেছে। দু-একটা জায়গা শক্তিশালী করার দিকে নজর ছিল তাদের। সেই অনুযায়ী প্লেয়ারও নিয়েছে আইপিএলের মিনি অকশনে। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। ওপেনিংয়ে রয়েছে যশস্বী জয়সওয়াল, জস বাটলার। এরপর দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ রয়েছেন। চমক হতে পারেন পাওয়ারফুল ব্যাটার আকাশ বশিষ্ট।

আর বোলিং বিভাবে ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালের জায়গা নিশ্চিত। পরিস্থিতি বুঝে খেলানো হবে জেসন হোল্ডার কিংবা রবিচন্দ্রন অশ্বিনকে।

You might also like!