Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Patrick Vieira: ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার হলেন সেনেগালের কোচ

World Cup winner Patrick Vieira
World Cup winner Patrick Vieira

 

ডাকার, ১৯ আগস্ট  : সেনেগালের কোচ হলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার প্যাট্রিক ভিয়েরা। তাঁকে পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত করল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। মঙ্গলবার এক বিবৃবিতে সেনেগালিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয় সেনেগাল। এরপর থিয়াওকে বরখাস্ত করে এসএফএস। সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরাকে দিয়ে এবার শূন্যস্তান পূরণ করল সেনেগাল।এফএসএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাট্রিক ভিয়েরা সেনেগালের সিনিয়র জাতীয় দলের নতুন কোচ। তাঁর আনুষ্ঠানিক পরিচিতি এবং দায়িত্ব গ্রহণের পরবর্তী পদক্ষেপ পরবর্তী সময়ে জানানো হবে।’

৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি কোনও জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির ক্লাব ফুটবলে কোচিং করিয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস এবং ফ্রান্সে নিস ও স্ত্রাসবুর্গের ডাগআউটে বসেছেন। ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব জেনোয়াতেও স্বল্প সময়ের জন্য কোচিং করিয়েছেন তিনি।

You might also like!