
কলকাতা, ৩ এপ্রিল : শুক্রবার পঞ্জাব কিংসের বিপক্ষে মরসুমের প্রথম হোম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি চেন্নাই এর এম এস চিদাম্বরম স্টেডিয়ামে হবে। পাঁচবারের চ্যাম্পিয়নরা গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় এবং আট ওভারের কিছু কম বাকি থাকতেই ম্যাচটি হেরে যায়।
অন্যদিকে, শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন কিংস তাদের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে সহজ জয়ের পথেই ছিল, কিন্তু মিডল-অর্ডারের ধস নেমে আসায় শেষকালে তারা কষ্টার্জিত জয় পেয়েছে। পয়েন্ট তালিকার চেন্নাই রয়েছে সর্বশেষ স্থানে। তারা একটা ম্যাচ খেলে একটাতেই হেরেছে। কোন পয়েন্ট পাইনি। আর পঞ্জাব কিংস একটা ম্যাচ খেলে একটাতেই জয়ী হয়ে পয়েন্ট তালিকায় রয়েছে পাঁচ নম্বরে। তারা পেয়েছে ২ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে। ম্যাচের টস হবে সন্ধ্যা ৭টায়।
স্কোয়াড:
সিএসকে:
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক ), এমএস ধোনি, সঞ্জু স্যামসন, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, আয়ুশ মাত্রে, উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, নুর আহমেদ, ম্যাট হেনরি, জেমি ওভারটন, আকেল হোসেইন, জাক ফাউলকেস, খলিল আহমেদ, আনশুল কামবোজ, সরফরাজ খান, আশরাশ খান, মুশফিক খান চৌধুরী, স্পেন্সার জনসন, গুরজাপনীত সিং, ম্যাথিউ শর্ট, শ্রেয়াস গোপাল, রাহুল চাহার।
পিবিকেএস:
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), প্রভসিমরান সিং, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, নেহাল ওয়াধেরা, মার্কো জ্যানসেন, হারপ্রীত ব্রার, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, আজমতুল্লাহ ওমরজাই, প্রিয়ংশ আর্য, পাইলা অবিনাশ, জেভিয়ার বার্টলেট, প্রভিন দুবে, লকি সিং ফারগুয়েন, মুশরিক খান, মুশকির খান। ঠাকুর, বৈশাক বিজয়কুমার, বিষ্ণু বিনোদ, বেন দ্বারশুইস, কুপার কনোলি, মিচেল ওয়েন, বিশাল নিষাদ।
সিএসকে বনাম পিবিকেএস মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচের সংখ্যা: ৩২টি
**চেন্নাই সুপার কিংসের জয়: ১৬টি
**পঞ্জাব কিংসের জয়: ১৫টি
**টাই: ১টি
