Game

1 hour ago

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, সমতায় শেষ হলো আতলেটিকো-আর্সেনাল প্রথম লেগ সেমিফাইনাল

Atlético de Madrid vs Arsenal
Atlético de Madrid vs Arsenal

 

মাদ্রিদ, ৩০ এপ্রিল : বুধবার রাতে উত্তেজনাপূর্ণ এক লড়াই হল চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের আতলেটিকো মাদ্রিদ ও আর্সোনাল ম্যাচে। কেউই এগিয়ে থাকতে পারল না। আতলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল মুখোমুখি হয়ে ১-১ গোলে ড্র করেছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে।মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচ আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে প্রথম গোল হয়। পেনাল্টি পায় আর্সেনাল, আর সেই স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ। বিরতির পর গোল শোধের জন্য আক্রমণাত্মক হয়ে ওঠে আতলেটিকো। তাদের সাফল্য আসে ৫৬ মিনিটে। পেনাল্টি থেকে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। এরপর একাধিক সুযোগ পেয়েও গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠে ৬ মে। সেখানে যে দল জয় পাবে তারাই ফাইনালের টিকিট পাবে।

You might also like!