
কলকাতা, ২৮ এপ্রিল : বুধবার আইপিএলের ৪১–তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে সানরাইজ হায়দরাবাদের। এই মুহূর্তে আইপিএল এ মুম্বই ইন্ডিয়ান সাতটি ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পেয়েছে আর সান রাইজার্স হায়দরাবাদ আটটি ম্যাচ খেলে দশ পয়েন্ট পেয়েছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ এর মধ্যে হেড-টু-হেড লড়াই বেশ জমজমাট। এখনও পর্যন্ত খেলা ২৫টি ম্যাচের মধ্যে ১৫টিতে মুম্বই ইন্ডিয়ান্স এবং ১০টিতে সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে। ২০২৪ সালের আইপিএলে হায়দরাবাদ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান করে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছিল।
এক নজরে হেড-টু-হেড পরিসংখ্যান :
**মোট ম্যাচ: ২৫টি
**মুম্বই ইন্ডিয়ান্স জয়: ১৫টি
**সানরাইজার্স হায়দরাবাদ জয়: ১০টি
মুখোমুখি প্রধান রেকর্ডসমূহ:
**সর্বোচ্চ স্কোর:
হায়দরাবাদ ২৭৭/৩ (২০২৪)
**সর্বোচ্চ স্কোর:
মুম্বই ইন্ডিয়ান্স:২১৪/৩ (২০২৩)
**সর্বনিম্ন স্কোর:
হায়দরাবাদ: ১১৩ (২০১৯)
**সর্বনিম্ন স্কোর:
মুম্বই ইন্ডিয়ান্স :৯৬ (২০১৯)
২০২৪ আইপিএল-এর হাইলাইট:
২০২৪ সালে হায়দরাবাদ ৩ উইকেটে ২৭৭ রান করে, যা আইপিএলের ইতিহাসে সেই সময়ে সর্বোচ্চ স্কোর ছিল। ম্যাচে হায়দরাবাদ ৩১ রানে জয় পায়।
মুম্বই ইন্ডিয়ান্স হেড-টু-হেডে এগিয়ে থাকলেও, সাম্প্রতিক সময়ে হায়দরাবাদ ভালো পারফর্ম করেছে। ম্যাচ মুম্বইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা ৭:৩০ মিনিটে আর ম্যাচের টস হবে সন্ধ্যা ৭টায়।
