Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Arsenal 3-0 Man City: সিটিকে উড়িয়ে কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল

Arsenal cruise to win over Manchester City in Community Shield
Arsenal cruise to win over Manchester City in Community Shield

 

ম্যানচেস্টার, ১৭ আগস্ট : ম্যাচ শুরু হতেই ম্যানচেস্টার সিটির জালে জড়াল বল। প্রথমার্ধে আরেক গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল আর্সেনাল। বিরতির পর তারা জালে বল পাঠাল আবার। সিটিকে ধরাশায়ী করে, কমিউনিটি শিল্ড জিতল মিকেল আর্তেতার দল। কার্ডিফে রবিবার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে এক ম্যাচের এই শিরোপা লড়াইয়ে আর্সেনালের জয় ৩-০ গোলে। রিকার্দো কালাফিওরি দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অধিনায়ক মার্টিন ওদেগোরের গোলে জয়ের হাসি হাসে লন্ডনের ক্লাবটি। ২২ বছর পর গত মে মাসে লিগ শিরোপা জয়ী দলটি ওই মরসুমের শেষ ম্যাচে হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে, পিএসজির বিপক্ষে। এবার নতুন স্বপ্ন নিয়ে দারুণ পারফরম্যান্সে শিরোপা জিতেই মরসুম শুরু করল আর্তেতার দল।

You might also like!