Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Women's Hockey World Cup 2026: ২০২৬ মহিলা হকি বিশ্বকাপ, জার্মানিকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন ভারতের

India vs Germany Highlights, Women's Hockey World Cup 2026
India vs Germany Highlights, Women's Hockey World Cup 2026

 

কলকাতা, ২৮ আগস্ট  : হকি বিশ্বকাপের সেমিফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেও ভারতের মহিলা ক্রীড়াবিদদের পারফরম্যান্স মোটামুটি ভালোই ৷ বৃহস্পতিবার পঞ্চম স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের মেয়েরা মুখোমুখি হয়েছিল জার্মানির৷ আর সেই ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চমস্থান পেল সালিমা তেতের ভারতীয় দল।

এখনও পর্যন্ত বিশ্বকাপে ভারতের ভালো ফলাফল ছিল ১৯৭৪ সালে প্রতিযোগিতার প্রথম সংস্করণে। সেবার ভারত চতুর্থস্থানে শেষ করেছিল ৷ এরপর বিশ্বকাপের ৫২ বছরের ইতিহাসে এটাই ভারতের প্রমিলা ব্রিগেডের সেরা ফলাফল ৷ ভারতের জয়ে এদিন উল্লেখযোগ্য ভূমিকা নিলেন স্ট্রাইকার নভনীত কৌর ৷ তিনি জোড়া গোল করেন ৷

উল্লেখ্য, এবারের হকি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছে ভারতের মহিলারা ৷ তার মধ্যে আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটিতে হেরেছে ভারত ৷ বিশ্বকাপে এই সাফল্য ভারতের মহিলা ব্রিগেডেকে এশিয়ান গেমসের আগে আত্মবিশ্বাসী করবে ৷

You might also like!