Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

DurgaPuja 2025 : পুজোর সুরে মাতোয়ারা সন্তোষ মিত্র স্কোয়ার, ‘অপারেশন সিঁদুর’ থিমের ঘোষণা করলেন সজল ঘোষ

DurgaPuja 2025
DurgaPuja 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের দুর্গাপুজোয় দেশপ্রেমের এক নতুন ছোঁয়া। থিমের নাম রাখা হয়েছে—"অপারেশন সিঁদুর"। এই থিমের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, আত্মত্যাগ এবং দেশমাতৃকার প্রতি তাঁদের অটুট ভালবাসাকে শ্রদ্ধা জানানো হবে।এই পুজোর মূল উদ্যোক্তা কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ।

তিনি জানিয়েছেন, এই থিমের মাধ্যমে পুজোর মাধ্যমে দেশকে শ্রদ্ধা জানানো হচ্ছে। থিমের প্যান্ডেলে সেনার অভিযান, সাহস, সীমান্ত প্রতিরক্ষা, এবং আত্মত্যাগ ফুটে উঠবে। প্যান্ডেল তৈরিতে থাকছে আধুনিক আলোকসজ্জা, শিল্পনির্ভর থ্রি-ডি আর্ট, এবং সেনাবাহিনীর বাস্তব ঘটনা অবলম্বনে সৃষ্ট ভিজুয়াল উপস্থাপনা।

সজল ঘোষ বলেন, ‘‘এই পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং দেশের জন্য নিবেদিত এক থিম—অপারেশন সিঁদুর।’’

এই থিম কলকাতার অন্যান্য পুজো থেকে আলাদা। যেখানে অনেক পুজো থাইল্যান্ড, লাস ভেগাস বা রাজমন্দিরের অনুকরণে থিম নেয়, সেখানে সন্তোষ মিত্র স্কোয়ার দেশের বীরদের শ্রদ্ধা জানিয়ে থিম তৈরি করেছে। এটি শুধু দর্শনার্থীদের চমক দেয় না, বরং মানুষের মনে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তোলে।

You might also like!