Breaking News
 
Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: চারটে নয়, মা কালীর হাজার হাত! জানেন কোথায় রয়েছে এই মূর্তি?

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক;- সাধারণত, মা কালীর চারটে হাত থাকে। এই রূপে সর্বত্র পূজিতা হন মা কালী। কিন্তু চার হাত নয়, এখানে রয়েছে মায়ের হাজার হাত। এক মাত্র হাওড়া শিবপুরের ওলাবিবিতলায় এই রূপে পুজো পেয়ে থাকেন মা কালী।

কথিত আছে,  ওলাবিবিতলার মুখোপাধ্যায় পরিবারের পুত্র আশুতোষ মুখোপাধ্যায় এই মন্দিরের প্রতিষ্ঠা করেন ১৮৮০ সালে। আশুতোষ মুখোপাধ্যায় নাকি স্বপ্নে মা চণ্ডীর দর্শন পান এবং তাঁর হাজার হাত কালী রূপ দেখেন। সেই সময়ে মায়ের এই হাজার হাত কালী মন্দির নির্মাণ করার সামর্থ্য তাঁর ছিল না। তখন স্থানীয়রা এগিয়ে আসেন তাঁকে সাহায্য করতে। অবশেষে ওলাবিবি তলায় এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হয়।

চণ্ডীপুরাণ অনুযায়ী অসুর বধের সময়ে মা দুর্গাকে অনেক রূপ ধারণ করতে হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল মায়ের এই হাজার হাতের কালী রূপ।দীপান্বিতা অমাবস্যা ছাড়াও, এখানে বুদ্ধপূর্ণিমার দিন মহাসমারোহে মায়ের পুজো হয়।

You might also like!