Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2025: কলকাতাকে টেক্কা দিতে প্রস্তুত কল্যাণী! ITI লুমিনাসের থিমে এবার কোন চমক?

Kalyani ITI Mor Luminous Club's Durga Puja theme this year
Kalyani ITI Mor Luminous Club's Durga Puja theme this year

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আর মাত্র ৯৪ দিনের অপেক্ষা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতবেন সকলেই। দুর্গাপুজো মানেই কলকাতা-সহ জেলার বিশেষ পুজোগুলির দিকে নজর থাকে সকলেরই। যার অন্যতম হলো নদিয়ার কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজো। কী থিম হবে এই ক্লাবের? জানার অপেক্ষায় থাকেন সকলেই। এ বারেও বিশেষ চমক থাকছে কল্যাণীর এই ক্লাবের পুজোয়। 

গত কয়েক বছরে কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসব কমিটি টুইন টাওয়ার, ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ তৈরি করে গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। কল্যাণীর এই মণ্ডপ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ ছুটে এসেছেন নদিয়ার কল্যাণীতে। ভিড় সামলাতে নাজেহাল হতে হয়েছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে ক্লাবের ভলেন্টিয়ারদের। এবারেও তার অন্যথা হবে না বলেই ধারণা ক্লাবের। 

সিনবিউম প্যাগোডা অর্থাৎ মায়ানমারের স্থাপত্য ইরাবতী নদীর পশ্চিম তীরে সাগাইং অঞ্চলের প্যাগোডা। ১৭৮৬ সালে তৈরি হয়েছিল এই প্যাগোডা। ১৮১৬ সালে এই প্যাগোডার কাজ সম্পন্ন হওয়ার পর সূচনা হয়েছিল। এ বার তারই আদলে তৈরি হচ্ছে কল্যাণী লুমিনাস ক্লাবের সুসজ্জিত শুভ্র সাদা রঙের এই প্যান্ডেল।  এ বিষয়ে পুজো উদ্যোক্তাদের অন্যতম অরূপ মুখোপাধ্যায় বলেন, ‘আগামী ১২ই মে খুঁটিপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে দুর্গোৎসবের সূচনা। প্রতিবারের মতো এবারেও কল্যাণী আইটিআই পার্ক দুর্গোৎসব কমিটি অর্থাৎ লুমিনাস ক্লাবের পুজো মণ্ডপ সকলের নজর রাখবে এই আশা রাখি।’

You might also like!