Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Holi 2025: রঙে রঙিন, গলায় ঠান্ডাই! হোলি স্পেশাল রকমারি ঠান্ডাই-শরবতের রেসিপি

Holi special cold-sharbat
Holi special cold-sharbat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাখির কলতানে, ফুলের সুবাসে বসন্ত উৎসব আসন্ন। বসন্ত উৎসব অর্থ্যাৎ রঙিন উৎসবে মাতোয়ারা সকলেই। আর নানান রঙের বাহারের সাথে জমজমাটি খানাপিনা সঙ্গে স্পেশাল ঠান্ডা না থাকলে দোল উৎসব বৃথা! তাই আজকের প্রতিবেদনে আপনাদের সুবিধার্থে রইল ঠান্ডাই-শরবৎ-এর চমৎকার রেসিপি। চটপট চোখ বুলিয়ে নিন আর স্বাদ নিন ঠান্ডাই-শরবৎ-এর।

∆ ভাঙের লস্যি: 

* উপকরণ: ভাঙ লাড্ডু, দুধ, চিনি, নারকেল দুধ, আলমন্ড, ১ চিমটি গরম মসলা, জল, সন্দেশ, প্রয়োজন অনুযায়ী বরফ,কাজু-কিসমিস এবং কনডেন্স মিল্ক।

* প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে দুধ ফুটিয়ে ঠাণ্ডা করে রাখতে হবে। এরপর একটি বাটিতে সন্দেশগুলো চটকে তাতে কাজু, কিসমিস, আলমন্ড, নারকেল দুধ, গরম মশলা, চিনি, কনডেন্স মিল্ক, ও অবশেষে ভাঙের লাড্ডু দিয়ে একটি গাঢ় পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর দুধের সাথে এই পেস্ট মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার একটি বড় গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন হোলি স্পেশাল ভাঙের লস্যি।

∆ স্পেশ্যাল ঠান্ডাই:

* উপকরণ: ১ লিটার দুধ, ৫০ গ্রাম কাজু, ৫০ গ্রাম আমন্ড, ৫০ গ্রাম পেস্তা, ১০গ্রাম চারমগজ, ১ টেবিল চামচ পোস্ত, স্বাদমতো চিনি, ১ চা চামচ গোলাপ জল, ২ টেবিল চামচ গোলাপের পাপড়ি, ৫-৬টি ছোট এলাচ, ৪-৫টি গোলমরিচ, সামান্য কেশর, ১ ইঞ্চি দারুচিনি, ১ টেবিল চামচ মৌরি।

* প্রণালী: প্রথমে সমস্ত বাদাম, চারমগজ ও পোস্তও জলে ভিজিয়ে রাখুন। তারপর ভিজে বাদামের খোসা ছাড়িয়ে নিন। এরপর একটি মিক্সারে সমস্ত উপকরণ (চিনি ও দুধ বাদে) দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প দুধ ব্যবহার করতে পারেন। তারপর দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। এর মধ্যে স্বাদমতো চিনি, কেশর ও বেটে রাখা মিশ্রণটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর ফের একবার ফুটতে দিন। একবার ফুটে এলেই নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। তারপর ফ্রিজে ১ ঘন্টা রেখে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন স্পেশাল ঠান্ডাই।

∆ জাফরানি ঠান্ডাই: 

* উপকরণ: ২ গ্লাস ঘন সরওলা দুধ,২ চিমটে জাফরান,২ বড় চামচ গোটা মৌরী,২ বড় চামচ কাজু, আমন্ড, পেস্তা ও অল্প দারুচিনি,৬ টি গোটা কালো গোলমরিচ।

* প্রণালী: জাফরানি ঠান্ডাই তৈরি করতে প্রথমেই জলে ভেজানো সমস্ত বাদাম বেটে নিন।এরপর সেই বাদাম গুঁড়োর সঙ্গে জাফরান বা কেশর, গোচা মৌরী, শুকনো ফলের দুঁড়ো গোলমরিচ একসঙ্গে মিশিয়ে ফের একবার গ্রিন্ড করে নিন। এবার একটি পাত্রের মধ্যে দুধ গরম করুন। দুধ ফুটে উঠলে সমস্ত উপকরণ ধীরে ধীরে মিশিয়ে নিন। ২০-৩০ মিনিট ফুটিয়ে নিন। সব উপকরণ দুধের সঙ্গে মিশে গেলে আভেন বন্ধ করে দিন। ঘন দুধটি আলাদা করে রেখে ঠান্ডা হতে দিন। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে একঘণ্টা রেখে দিন। এবার সার্ভিং গ্লাসে ঢেলে উপরে গোলাপের পাপড়ি, আমন্ড-পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। হোলির সময় এই ঠান্ডাইকে আরও সুস্বাদু করে তুলতে ভাং মেশানো হয়।

You might also like!