Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Janmashtami 2025 date:১৫ না ১৬ অগস্ট—কবে জন্মাষ্টমী? গোপালপুজোর সঠিক দিন-ক্ষণ জেনে নিন এখনই

Janmashtami 2025 date
Janmashtami 2025 date

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করার রীতি। হিন্দুধর্মের অন্যতম বড় উৎসব এই জন্মাষ্টমী। প্রতি বছরই বৃন্দাবন, মায়াপুর, দ্বারকাসহ দেশের বিভিন্ন প্রান্তে শ্রীকৃষ্ণ ও গোপালের আরাধনা করা হয়। এই দিন জন্মাষ্টমীর পুজো শুরু হয় মাঝরাত থেকে। কারণ মধ্যরাতে দেবকীর গর্ভে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। শ্রীকৃষ্ণের জন্ম ছিল ঈশ্বরের পরিকল্পনা। তাঁর জন্মের পর তাঁকে বাসুদেব গোকূলে নন্দরাজার বাড়ি দিয়ে আসেন। সেখানেই মা যশোদার কাছে বড় হন শ্রীকৃষ্ণ।

১৫ না ১৬ আগস্ট, কবে জন্মাষ্টমী?

হিন্দু দৃক পঞ্চং পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ১৫ আগস্ট রাত ১১ টা ৪৯ মিনিটে শুরু ও ১৬ আগস্ট রাত ৯টা ৩৪ মিনিটে শেষ। জ্যোতিষশাস্ত্র মতে, ১৫ আগস্ট গৃহস্থরা ও ১৬ আগস্ট বৈষ্ণবেরা জন্মাষ্টমী পালন করবেন।

রোহিণী নক্ষত্রের অবস্থান

চলতি বছর জন্মাষ্টমী উপলক্ষে রোহিনী নক্ষত্র ১৭ অগাস্ট ভোর ৪টে ৩৮ মিনিট থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট দুপুর ৩টে ১৭ মিনিট পর্যন্ত থাকবে।

জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত

শ্রী কৃষ্ণের জন্ম যেহেতু মধ্যরাতে, তাই মধ্যরাতেই তাঁর পুজো অনুষ্ঠিত হয়। ১৫ ও ১৬ অগাস্ট মধ্যরাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময়। অন্যদিকে যাঁরা ১৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করবেন, তারা ১৬ ও ১৭ অগাস্ট রাত ১২টা ০৪ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত পুজো করার শুভ সময় পাবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…