Entertainment

3 years ago

Ranbir Kapoor : পাকিস্তানি ছবিতে অভিনয় করা নিয়ে কি বললেন রণবীর?

Ranbir Kapoor
Ranbir Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বারবার বিতর্কের শিরোনামে উঠে আসেন ঋষি পুত্র রণবীর কাপুর। এবার সেই বিতর্ক থামানোর চেষ্টা করলেন তিনি নিজেই। আগামী ৮ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর কাপুরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ এর । এই মুহূর্তে এই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা। সম্প্রতি আসন্ন ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ এর প্রোমোশনের জন্য চণ্ডীগড়ে গিয়েছিলেন রণবীর। সেখানে তাঁকে নিয়ে ওঠা বিতর্কের ইতি টানার চেষ্টা করলেন অভিনেতা।বললেন, তার কথার ভুল অর্থ করা হয়েছে।

 উল্লেখ্য গত বছর সৌদি আরবে আয়োজিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একজন পাকিস্তানি পরিচালকের প্রশ্নের উত্তরে সম্মতি প্রকাশ করে তিনি বলেছিলেন, পাকিস্তানি ছবিতে কাজ করতে ইচ্ছুক। যা নিয়ে সমালোচনার ঝড় উঠে দেশজুড়ে।

তবে এবার নিজের ছবির প্রচারে গিয়ে অভিনেতা বলেন শিল্প কখনও দেশের থেকে বড় নয়। সবকিছুর আগে নিজের দেশ। অভিনেতার কথায়, সবসময় শিল্পকে যথার্থ সম্মান করা উচিত। শিল্প নিজের দেশের থেকে বড় হতে পারে না। সব কিছুর আগে দেশকেই প্রাধান্য দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

You might also like!