
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে এখন বেশ জনপ্রিয় ভিকি কৌশল। নানান ছবি তিনি দর্শকদেরকে উপহার দিয়েছেন নানান ভাবে। তিনি এখন ক্যাটরিনার স্বামী। তবে এই বিখ্যাত বলি সেলেবের স্বামী হয়ে, গ্ল্যামার ওয়ার্ল্ডে রাজ করা সত্ত্বেও তিনি এখনও বিশ্বাস করেন মধ্যবিত্ত জীবনযাত্রায়। দাম্পত্যে থাকলে গেলে কী ভাবে ব্যালেন্স করে চলতে হয়, সেই বার্তাই দিয়েছেন ভিকি। সেই জন্য ক্যাটরিনারও সব আবদার মেনে নেন না অভিনেতা।
কিছুদিন আগেই ক্যাটরিনা বাড়িতে একটি বার কাউন্টার কেনার আবদার করেছেন। কিন্তু, যখন প্রাইজ ট্যাগ অর্থাৎ দাম দেখেছেন তখন এক ঝটকায় সেখান থেকে সরে এসেছেন। মজা করে ভিকি বলেন যে, বার কাউন্টার কেনার থেকে নিজেই ট্রে হাতে পানীয় সার্ভ করে দেবেন তিনি। সংসারে ক্যাটের সঙ্গে কী ধরনের কথা হয় সেই নিয়ে বেশ খোলামেলা আলোচনা করলেন ভিকি।
