Entertainment

3 years ago

Tunisha Sharma : তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজানের কড়া শাস্তির দাবি কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালের

Tunisha Sharma
Tunisha Sharma

 

মুম্বই, ২৯ ডিসেম্বর : অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু মামলায় অভিযুক্ত টেলিভিশন অভিনেতা শিজান খানের কঠোর শাস্তির দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। বৃহস্পতিবার তিনি বলেন, অভিযুক্ত বিশ্বাসঘাতকতা করেছেন বলে তার কঠোর শাস্তি হওয়া উচিত।

মৃত অভিনেতা তুনিশার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে বলেন, "আমরা তুনিশার মায়ের সঙ্গে প্রায় আধা ঘণ্টা দেখা করে কথা বলেছি। তিনি ন্যায়বিচার চান এবং অভিযুক্ত শিজান খানের কঠোর শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত শনিবার চলমান শো 'আলিবাবা - দাস্তান-ই-কাবুল'-এর সেটে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর একদিন পর মহারাষ্ট্রের ওয়ালিভ পুলিশ তার প্রাক্তন প্রেমিক এবং সিরিয়ালের সহ-অভিনেতা শিজান খানকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার করে।

You might also like!