Entertainment

3 years ago

Tollywood : টলিউডের অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে বন্ধ হতে চলেছে

tollywood
tollywood

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কারোর ওপর প্রবল রাগ হলে অনেকেই বলে ওঠে 'বাপের বিয়ে দেখিয়ে ছাড়বো।' এখন অঙ্কুশের অবস্থা প্রায় তাই। ঘটনার সূত্রপাত অঙ্কুশের করা একটা টুইটার থেকে। অঙ্কুশ টুইট করেছে, "প্রেম ভরপুর কিন্তু, বিয়েটা হয়তো হবে না।'' ব্যাপার কী! সকলেই উদ্বিগ্ন। অঙ্কুশ লিখেছে, এ তো মহা জ্বালা! একে নিজের বিয়ে হচ্ছে না, তার মধ্যে এই সময়েই আবার বাবাকে বিয়ে করতে হল! মাথায় হাত পড়েছে অঙ্কুশের। একেই নিজের বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখে, তার মধ্যে আবার এই কাণ্ড। জীবনে যন্ত্রণার আর শেষ নেই যেন। অঙ্কুশ-ঐন্দ্রিলা দু’জনেই আসছেন পর্দায়। বিয়েও করার কথা তাঁদের। কিন্তু, মাঝখান থেকে এ এক অভাবনীয় কাণ্ড। পাত্র-পাত্রীর মা-বাবা একে-অন্যকে পছন্দ করে বসেছেন। আর তাতেই ঘেঁটে ঘ। রেগে আগুন অঙ্কুশ। বাবা আর শাশুড়িকে প্রেম করতে দেখে বললেন, “এটাই দেখা বাকি ছিল।” কিন্তু প্রকৃত ঘটনা না জেনেই প্রসেনজিৎ লিখেছেন, "যা করবি তাড়াতাড়ি কর। এভাবে আর কতদিন? আমি বড় আমাকেই সকলের কাছে উত্তর দিতে হয়।” এমন একটা অবস্থায় মহা সমস্যায় পড়লেন অঙ্কুশ। 

 এরপরে একে একে সকলেই উদ্বিগ্ন হয়ে অঙ্কুশের খবর জানতে চাইছে। আবীর, শ্রাবন্তী, শুভশ্রী থেকে বনি-কৌশানী সকলেরই একটাই প্রশ্ন “বিয়ে কবে হবে”। কেন এখনও বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা। মহা বিপদে পড়লেন দু’জনেই।যথারীতি  ভ্যালেন্টাইন ডে-র দিন দু’জনে একসঙ্গে ঘোষণা করলেন বিয়ের তারিখ। এইসব জটিলতার মধ্যেই লাভ ম্যারেজ না এরেঞ্জ ম্যারেজ তা নিয়েও তৈরি হলো সমস্যা। বিয়ে করতে তো চেয়েছিলেন তাঁরা। সেই অনুযায়ী বাড়িতে সবাইকে জানিয়েওছিলেন। সবারই আপত্তি লাভ ম্যারেজ নিয়ে। অ্যারেঞ্জ ম্যারেজেই বেশি ভরসা। সেসব নিয়ে নানা ঝামেলার মাঝেই হঠাৎ ধরা পড়ল এক অন্য ছবি। ছেলেমেয়ের লাভ ম্যারেজে আপত্তি থাকলেও পাত্রীর মায়ের প্রেমে পড়েছেন পাত্রের বাবা। যা দেখে চক্ষু চড়কগাছ। রীতিমতো ভেঙে পড়েছেন পাত্র-পাত্রী। সমাজে মুখ দেখাবেন কী করে তাঁরা। ছবির প্রথম ট্রেলার মুক্তি পেতেই যদি এ অবস্থা হয়, তবে রিলিজ করলে কী হবে অঙ্কুশ-ঐন্দ্রিলার। এবার ১ বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সুরিন্দর ফিল্মস প্রযোজিত 'লাভ ম্যারেজ' ছবিটি আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষে মুক্তি পাবে। ততদিন অপেক্ষা করা ছাড়া গতি নেই।



You might also like!