Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Honey Singh: হানি সিংকে হত্যার হুমকি, পুলিশের দ্বারস্থ হলেন গায়ক

Honey Singh
Honey Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হত্যার হুমকি পাওয়ার পর আইনি পদক্ষেপ নিয়েছেন ভারতীয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। কানাডীয় গ্যাংসার গোল্ডি ব্রারের কাছ থেকে হুমকি পাওয়ার পর আজ দিল্লিতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন হানি সিং। আজ ইয়ো ইয়ো হানি সিং নিজেই দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে কমিশনারের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন। 

গত বছর পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মনে করা হয় গোল্ডি ব্রারকে। চলতি বছরের মে মাসে কানাডীয় সরকারও মোস্ট ওয়ান্টেড ২৫ অপরাধীর তালিকায় গোল্ডি ব্রারকে রাখে।সিধু মুসেওয়ালা খুন হওয়ার পর অনেক ভারতীয় গায়কই নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করেন। এবার মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানালেন হানি সিং। জানা গেছে, ভয়েস মেসেজের মাধ্যমে হানি সিংকে মৃত্যুর হুমকি দেওয়া হয়।

ইয়ো ইয়ো হানি সিংকে ভারতের এ প্রজন্মের অন্যতম সেরা র‍্যাপার মনে করা হয়। ২০১১ সালে ‘শাকাল পে মাত জা’ দিয়ে হিন্দি প্লেব্যাকে অভিষেক হয় হানি সিংয়ের। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গানটির জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক পান হানি সিং! একটি গানের জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক কম বলিউড শিল্পীই পেয়েছেন।

গানের সঙ্গে অভিনয়ও করতে দেখা যায় হানি সিংকে। হিন্দি ও পাঞ্জাবি সিনেমায় দেখা গেছে তাঁকে।

You might also like!