Entertainment

3 years ago

Arijit Singh: এ যেন অবিকল অরিজিৎ সিং! গায়কের মত একজনকে দেখে মুহূর্তে উত্তেজনা সমাজ মাধ্যমে

Arijit Singh
Arijit Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কয়েকদিন আগের গিয়েছে অরিজিৎ সিংহের জন্মদিন! তাঁকে ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ ছিল না। তবে এবার দেখা গেল এক অন্য ছবি, অরিজিৎ-এর মত এমন হবহু কারোর সন্ধান মিলল। যার চোখে মোটা কালো ফ্রেমের চশমা। গালে হালকা দাড়ি। গালে স্মিত হাসি। মাথায় পাগড়ি। একমনে তিনি গেয়ে চলেছেন ‘ভুলভুলাইয়া’ সিনেমার বিখ্যাত গান। এক ঝলকে এই ভিডিয়ো দেখে চমকে উঠেছেন সকলে। তবে এই মানুষটির পরিচয় সেভাবে জানা যায়নি। 

আবার অনেকেই তাঁকে অরিজিতের সাথে তুলনা করায় মেনে নিতে পারেননি। ক্ষিপ্ত হয়েছেন অরিজিতের অনুগামীরা, উড়ে এসেছে নানা ধরনের মন্তব্য। কেউ লিখেছেন, “এমন হাসি দিলেই কি অরিজিৎ হওয়া যায়!” আবার কয়েক জনের মন্তব্য, “কার সঙ্গে কার তুলনা।” অনেকের বক্তব্য, “এ তো গরিবের অরিজিৎ সিংহ, অরিজিৎ লাইট।” ফেসবুক রিলের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়েছে ভিডিয়ো।

You might also like!