
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত অভিনেতা Ray Stevenson. এই প্রবীণ অভিনেতা ভারতীয়দের পরিচিত ছিলেন 'আরআরআর' ছবির মাধ্যমে। ইতালিতে ৫৮ বছর বয়সে দেহ রাখলেন অভিনেতা।
এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ছবিতে, স্টিভেনসন একটি নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান। মুভিটিতে অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর প্রধান ভূমিকায় অভিনয় করেছেন এবং সম্প্রতি সেরা মৌলিক গান বিভাগে একাডেমি পুরস্কার জিতেছে।
