
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক; বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে 'দ্য কেরালা স্টোরি'। এতদিন ধরে এই ছবিকে ঘিরে নানান বিতর্ক ও গোলযোগ চলছিল। মুসলিম সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও যাওয়া হয়। এবং বাদ দেওয়া হয় কিছু দৃশ্য। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসানে ৫ মে মুক্তি পেল এই ছবি। মুক্তির পর, সুদীপ্ত সেনের পরিচালনায় তৈরি এই ছবি কোচির দু'টি সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত বির্তকের মাঝেই আদা শর্মা অভিনীত 'দ্য কেরালা স্টোরি' ফাঁস হয়ে গিয়েছে অনলাইনে। জানা গিয়েছে, তামিলরকার্স সহ বেশ কিছু সাইট থেকে এই ছবি বিনামূল্যে ডাউনলোডেরও ব্যবস্থা রয়েছে।
'দ্য কেরালা স্টোরি' প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ছবিটি মুক্তির আগেই, নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। ছবির গল্প আবর্তিত হয়েছে কেরালার তিনজন মহিলাকে কেন্দ্র করে। যাদের ধর্ম পরিবর্তন করতে এবং আইএসআইএস-এ যোগ দেওয়ার জন্য বোঝানো হয়েছিল। নির্মাতারা দাবি করেছেন যে, ছবিটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। সেই কারণেই এই ছবি সবার নজর কেড়েছে। যদিও দুঃখজনক ভাবে 'দ্য কেরালা স্টোরি' জলদস্যুতার শিকার হয়েছে।
