Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

1 week ago

T20 World Cup: বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে দেশ, সেলেবদের শুভেচ্ছায় ভাসল টিম ইন্ডিয়া

T20 World Cup
T20 World Cup

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করে আবারও ইতিহাস গড়ল ভারতীয় ক্রিকেট দল। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে গোটা দেশকে গর্বিত করল ‘মেন ইন ব্লু’। এই ঐতিহাসিক জয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। বলিউড থেকে টলিউড—সব মহলের তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজয়ী ভারতীয় দলকে।

ভারতের এই সাফল্যের পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের এক্স (X) হ্যান্ডেলে ‘ভূত বাংলা’ ছবির একটি নাচের অংশ শেয়ার করে দলকে অভিনন্দন জানান তিনি।

অন্যদিকে, বিরাট কোহলির স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মাও সোশ্যাল মিডিয়ায় পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর পোস্টে বিশ্বকাপজয়ী দলের জন্য গর্ব আর আনন্দ স্পষ্ট ধরা পড়েছে।

অভিষেক বচ্চন, বিবেক ওবেরয় সকলেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের জয়ে ঠিক কতটা উচ্ছ্বসিত সানি দেওল, তা-ও জানিয়েছেন তিনি।

অনিল কাপুর আবার বাটি ভর্তি কিউয়ি রবিবাসরীয় সন্ধ্যায় নজর রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। ভারত জয়ের পর রসিকতার সুরে তিনি লেখেন, “কিউয়ি আজ বেশি মিষ্টি লাগছে।”

ভারতের হয়ে গলা ফাটাতে গিয়ে যাচ্ছে তাই দশা বলেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় দেবগণ।

বলিউডের আরও বহু তারকা—করণ জোহর, করিনা কাপুরসহ অনেকে এই জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে টলিউডের তারকারাও ছিলেন সমান উচ্ছ্বসিত। রবিবার সন্ধ্যায় ম্যাচ চলাকালীন কাজের ফাঁকেও চোখ ছিল খেলার দিকেই। সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো তারকারাও প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন।

অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে তাঁদের সাফল্যের প্রশংসা করেন। নুসরত জাহান ভারতীয় দলের একটি ছবি শেয়ার করে লেখেন, “চক দে ইন্ডিয়া।”

এদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে ভিক্টরি সাইন দেখানো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিকও।

শুধু তারকারাই নন, ক্রিকেট কিংবদন্তিরাও এই জয়ের জন্য ভারতীয় দলকে কুর্নিশ জানিয়েছেন। শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনি—সকলেই অভিনন্দন জানিয়েছেন দলকে।

সব মিলিয়ে ভারতের এই বিশ্বকাপ জয়ের আনন্দে এখন মেতে উঠেছে গোটা দেশ। ক্রিকেট জয়ের উচ্ছ্বাসে আপাতত উৎসবের আবহ ভারতজুড়ে।  

You might also like!