Entertainment

3 years ago

Chennai : চলতি বছরই পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন, অস্বাভাবিক মৃত্যু তামিল গায়িকা বাণী জয়রামের

Vani Jayaram
Vani Jayaram

 

চেন্নাই, ৪ ফেব্রুয়ারি : অস্বাভাবিক মৃত্যু হল তামিল গায়িকা বাণী জয়রামের। শনিবার গায়িকার চেন্নাইয়ের বাসভবন থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চেন্নাইয়ের থাউসেন্ড লাইটস থানার পুলিশ আধিকারিকরা।

চলতি বছরেই পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন তামিল গায়িকা বাণী জয়রামের। পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের নুঙ্গামবাক্কামের হ্যাডোস রোডে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। তাঁর কপালে আঘাতের চিহ্ন ছিল। গায়িকার বয়স হয়েছিল ৭৮ বছর। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


You might also like!