Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Star Kids Rakhi Celebration: রাখির দিনে তারকা-সন্তানদের মিষ্টি মুহূর্ত, ইউভান-ইয়ালিনি থেকে কবীর-কাব্যা—নেটপাড়ায় ভালোবাসার মরশুম

Kabir-Kabya and Yuvan-Yalini's Rakhi
Kabir-Kabya and Yuvan-Yalini's Rakhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শুক্রবার রাখিবন্ধনের উৎসবে তারকা-সন্তানদের মিষ্টি মুহূর্তেই মজে রইল নেটপাড়া। টলিউডের খুদে সদস্যদের রাখির ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা নজর কাড়ে অনুরাগীদের। কৃষভি-কৃষিভ থেকে শুরু করে ইউভান-ইয়ালিনি কিংবা কবীর-কাব্যা—তারকা পরিবারের ছোটদের সরলতা, দুষ্টুমি আর নিষ্পাপ হাসিতেই যেন উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেল।

রাখির দিন রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে ইউভান ও ইয়ালিনির সঙ্গে একটি ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়ো শুরু হতেই ছোট্ট ইয়ালিনির মুখে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে’। দিদি সঙ্গে সঙ্গে তাকে শুধরে দিলে একটুও না ঘাবড়ে ইয়ালিনি বলে ওঠে, ‘হ্যাপি রাখি’। তার এই মিষ্টি ভুল এবং পরের মুহূর্তের সংশোধন দেখে মুগ্ধ নেটিজেনরা। অন্যদিকে ক্যামেরার সামনে সুযোগ পেয়েই নিজের নানা রকম মুখভঙ্গি নিয়ে ব্যস্ত ইউভান। ভাই-বোনের এই খুনসুটিই হয়ে ওঠে রাখির অন্যতম আকর্ষণ। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসারে ইউভান-ইয়ালিনিকে ঘিরে এমনিতেই অনুরাগীদের উৎসাহের শেষ নেই। ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজ ও শুভশ্রী। বিয়ের প্রায় দু’বছর পর, ২০২০ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান ইউভান। এরপর তাঁদের কন্যাসন্তান ইয়ালিনির জন্ম। দাদার থেকে প্রায় তিন বছরের ছোট ইয়ালিনিকে নিয়ে মাঝেমধ্যেই নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিবারের সদস্যরা। 

অন্যদিকে রাখির আনন্দে মেতেছিল কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের সন্তানরাও। তাঁদের ছেলে কবীর এখন দাদার ভূমিকায়। আর ছোট বোন কাব্যার সঙ্গে এবারের রাখি উৎসবও তাই ছিল তাদের জন্য বিশেষ। অভিনেত্রী কোয়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাই-বোনের রাখির ছবি শেয়ার করেছেন। ছবিতে ধরা পড়েছে দুই খুদের সাজ, হাসি আর আদুরে মুহূর্ত। রাখির জন্য কোয়েলের পরনে ছিল গাঢ় মেরুন সালোয়ার। অন্যদিকে কবীরকে দেখা যায় পাজামা-পঞ্জাবিতে। লাল কুর্তার সঙ্গে হলুদ কোটে তাকে বেশ মানিয়েছিল। ছোট্ট কাব্যার পরনে ছিল লেহেঙ্গা-চোলি। ভাইয়ের হাতে রাখি পরানো থেকে শুরু করে একসঙ্গে ছবি—সব মিলিয়ে কবীর-কাব্যার রাখির মুহূর্ত ছিল আদর আর খুনসুটিতে ভরা।

প্রায় সাত বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। এরপর ২০২০ সালের মে মাসে তাঁদের প্রথম সন্তান কবীরের জন্ম। চার বছর পর, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর তাঁদের পরিবারে আসে কন্যাসন্তান কাব্যা। সন্তানদের নিয়ে ব্যক্তিগত মুহূর্ত সাধারণত খুব বেশি প্রকাশ্যে না আনলেও মাঝেমধ্যেই ছেলে-মেয়ের ছবি কিংবা ছোট্ট ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কোয়েল। আর তারকা-সন্তানদের এমন মিষ্টি মুহূর্ত সামনে এলেই ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। রাখির দিনও তার ব্যতিক্রম হল না। ইউভান-ইয়ালিনির দুষ্টুমি থেকে কবীর-কাব্যার ভাই-বোনের বন্ধন—তারকা পরিবারের খুদেদের নিয়েই দিনভর সরগরম থাকল সোশ্যাল মিডিয়া। 

You might also like!