Breaking News

 

Entertainment

3 years ago

Sushmita Sen: সুস্মিতা সেনের হার্ট অ্যাটাক! কেমন আছেন এই সুন্দরী

Susmita Sen
Susmita Sen

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয় নায়িকার। এই খবরটি নিজেই সোশ্যাল পেজে শেয়ার করেছেন সুস্মিতা। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল রয়েছেন বলে সূত্রের খবর। 

নায়িকা ইনস্টাগ্রামে তাঁর বাবা সুবীর সেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানান-কতটা খারাপ সময় পার করেছেন তিনি। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। পোস্টের ক্যাপশনে সুস্মিতা লেখেন, "মনকে শক্ত ও খুশি রাখুন। এটি আপনার দুর্দিনে, সব সময় আপনার সঙ্গ দেবে। যে সময় আপনার এটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে। এই কথাটি আমার বাবা বলেছিলেন। দু'দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তবে এখন আমি নিরাপদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন যে, আমার মন সত্যিই বিশাল।" 

বর্তমানে সুস্মিতার বয়স ৪৭ বছর। সব সময় ফিট থাকতে পছন্দ করেন তিনি। অভিনেত্রী প্রায়ই তাঁর ফিটনেস ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এত শরীরচর্চা সত্ত্বেও এই ঘটনা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তবে সাথে তার দ্রুত আরোগ্য কামনা করে অজস্র বার্তা আসছে তার এই পোস্ট জুড়ে। 

You might also like!