
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডের সুপারস্টার অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের কথা কারও অজানা নয়। প্রেম করতে করতে এক যুগ কাটিয়ে ফেলেছেন তারা। হঠাৎ অভিনেতা এ কি বলে ফেললেন! দীর্ঘদিন ধরে প্রেম করলেও বিয়ের স্বপ্ন নাকি আর পূরণ হচ্ছে না তাঁদের। ১২ বছরের সম্পর্ক এইভাবে ভেঙে যেতে পারে! তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানান গুঞ্জন। এতদিনের ভালোবাসার সম্পর্ক থাকা সত্ত্বেও কেন বিয়ে করতে চাইছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা, একের পর এক প্রশ্ন আসতে থাকে তাদের দিকে। অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।কি বললেন অভিনেত্রী!
১১ ফেব্রুয়ারি প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করে অঙ্কুশ লেখেন, বিশেষ কিছু কারণে তাদের বিয়েটা হবে না। চলতি বছরের ভ্যালেনটাইনস ডে'র দিন তেরো বছর পূর্ণ হবে তাদের ভালোবাসার। এরপরই টলিউডের একঝাঁক তারকা এবং তাদের ভক্তরা প্রশ্ন করতে শুরু করেন। সেখানে অভিনেত্রী কৌশানির প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন ঐন্দ্রিলা। তিনি জানান,’আমার সন্দেহ হচ্ছে। তোমার প্রেমিক বনি এবং অঙ্কুশ এর মধ্যে কিছু একটা চলছে’। এরপরেই ভক্তদের মনে কৌতূহল আরও বাড়তে থাকে । গুঞ্জন শুরু হয়, শেষে কিনা পুরুষের প্রতি আসক্ত অঙ্কুশ হাজরা? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। ভালোবাসার দিনে সব স্পষ্ট হয়ে গিয়েছে। আসলে একটি নতুন ছবি আসতে চলেছে অঙ্কুশ-ঐন্দ্রিলার। আর সেই ছবির প্রচারের জন্যই এত সব কাণ্ড, ভাবা যায়!
