Entertainment

2 years ago

Nabanita Das: শ্রাবন্তীর কারণেই কি সম্পর্কে ভাঙন? কি বললেন নবনীতা?

Jeetu Kamal and Nabanita Das
Jeetu Kamal and Nabanita Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের জল্পনা তাঁদের সম্পর্ক নিয়ে। সদ্যই একটি ফেসবুক লাইভ করেছেন নবনীতা। সেখানে তিনি অনেক কথা স্পষ্ট করলেন।

২৯ জুন ফেসবুকে জিতুর সঙ্গে বিচ্ছেদের খবর জানান নবনীতা। পরে জিতুও তাতে সিলমোহর দেন। পরে সংবাদ প্রতিদিনকে অভিনেত্রী জানান, প্রায় তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। আচমকা এই খবরে হতাশ হয়ে যান জিতু-নবনীতার অনুরাগীরা। নানা ধরনের জল্পনা হতে থাকে। নবনীতার বিচ্ছেদ ঘোষণার আগে আবার শ্রাবন্তীর সঙ্গে ‘আমি আমার মতো’ ছবিতে অভিনয়ের কথা জানিয়েছিলেন জিতু। তাতেই আবার কয়েকজন দুই দুইয়ে চার করতে শুরু করে দেন। বলা হতে থাকে, শ্রাবন্তীর জেরেই জিতু ও নবনীতার সম্পর্ক ভেঙে গিয়েছে। 

ফেসবুক লাইভে এই জল্পনার অবসান ঘটালেন নবনীতা। জানান, শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সঙ্গে তাঁর খুবই ভাল সম্পর্ক। লন্ডনে গিয়ে একসঙ্গে ফিশ অ্যান্ড চিপসও খেয়েছেন। তাঁর সম্পর্কে এমন কথা শোনা সত্যিই খুবই দুঃখজনক। তাঁর ও জিতুর সম্পর্কে ভাঙার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই বলেই জানান নবনীতা।

You might also like!