Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Soldier 2: ২৬ বছর পর আসছে 'সোলজার ২', ববি-প্রীতি থাকছেন কি?

Soldier 2
Soldier 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে ফের কামব্যাক করেছেন সানি-ববি। ধর্মেন্দ্র দুই পুত্রে দুর্ধর্ষ কামব্যাকে মুগ্ধ নেটপাড়া। একের পর এক ছবির অফার রয়েছে তাঁদের হাতে। সানি দেওলের পথে হেঁটেই এবার নিজের ছবির সিক্যুয়েলে কাজ শুরু করতে চলেছেন ববি দেওল।আগামী বছরই ‘সোলজার ২’ (Soldier 2) ছবির শুটিং শুরু হবে। এমনটাই জানিয়েছেন প্রযোজক রমেশ তুরানি। কিন্তু তাতে ববি দেওল থাকবেন কি?

১৯৯৮ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘সোলজার’। রমেশ ও কুমার তুরানির প্রযোজনায় সেই ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন আব্বাস মস্তান। রাজ মালহোত্রা ওরফে ভিকি সিনহার চরিত্রে ববির অ্যাকশন প্যাকড রোল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। ছবির নায়িকা ছিলেন প্রীতি জিনটা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রাখি গুলজার, ফরিদা জালাল, জনি লিভার, সুরেশ ওবেরয়, দলিপ তাহিল, শরৎ সক্সেনা, আশিস বিদ্যার্থী।

সেই ছবির রিমেকে কি ববি দেওলকে দেখা যাবে? প্রীতি জিনটা কি আবারও জুটি বাঁধবেন তাঁর সঙ্গে? প্রযোজক রমেশ তুরানির বক্তব্য, “আমরা এখনও কলাকুশলী নিয়ে নিশ্চিতভাবে কিছু ভাবিনি। কীভাবে গল্প সাজানো হবে তার উপরে নির্ভর করছে ববি আর প্রীতি এই নতুন ছবিতে কাজ করবেন কিনা।” তবে আগামী বছরই শুটিং শুরু হবে সেকথা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন প্রযোজক।

প্রসঙ্গত, ববি দেওলের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’। ছবির নায়ক রণবীর কাপুর হলেও অল্প সময়ের উপস্থিতিতেই বাজিমাত করেন ‘লর্ড ববি’। ‘আব্রার’ চরিত্রে তাঁর ‘জামাল কুদু’ নাচ তুমুল ভাইরাল সোশাল মিডিয়ায়। এখন ববি আবারও গ্ল্যামলাইটের সামনের সারিতে। যশরাজের স্পাই ইউনিভার্স ‘আলফা’তেও দেখা যাবে তাঁকে। হাতে রয়েছে ‘কাঙ্গুবা’, ‘হরি হর বীর মাল্লু’র মতো বিগ বাজেট তামিল, তেলুগু সিনেমা।


You might also like!