
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিপাড়ায় জোর গুঞ্জন রটেছিল অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা ও অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী প্রেম করছেন না কী! মণীশ মলহোত্রের দীপাবলি পার্টির পর তো অনুরাগীরা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন তাঁদের সম্পর্কের নিয়ে।
তার নতুন প্রজেক্ট ‘ফোন ভূত’ মুক্তির আগে প্রচারে ব্যস্ত এখ তিনি। সঙ্গে থাকছেন সহ-অভিনেতা ঈশান খট্টর এবং ক্যাটরিনা কইফও। ঝটিকা সফরে এক সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে ঘোষণা করলেন সিদ্ধান্ত। তাতে হতাশ হয়ে পড়েছেন অনুরাগীরাও।
এক সাক্ষাৎকারে অভিনেতাদের জিজ্ঞেস করা হয়েছিল, কোন কোন গুজব সত্যি হলে ভাল হয়? তখনই সিদ্ধান্ত জবাব দেন, “এই যে আমি নাকি এক জনের সঙ্গে প্রেম করছি...এটা সত্যি হলে ভালই হত!”
প্রসঙ্গত, হ্যালোইনের দিন শক্তিমান সেজেছিলেন সিদ্ধান্ত। রিল বানিয়ে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেই পোস্টে হৃদয় এঁকে দিয়েছিলেন নব্যা, যা নজর এড়ায়নি কারও। তা ছাড়া মণীশের পার্টিতে যখন আলাদা ঢুকলেন অভিনেতা, চিত্রগ্রাহকদের কেউ কেউ বলে উঠেছিলেন, “নব্যাজি আসছেন, অপেক্ষা করবেন না?” ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। অন্য দিকে নব্যা গাড়ি থেকে নেমে ভিতরে পা রাখতে তাঁকেও বলা হয়, “কেউ অপেক্ষা করছে আপনার জন্য।” এমন মধুর মুহূর্তগুলি বিফলে যাবে? যা মন ভেঙ্গেছে অনুরাগীদের।
