Entertainment

3 years ago

Sanjay Dutt injured : শুটিংয় সেটে বোমা ফেটে গুরুতর আহত অভিনেতা সঞ্জয় দত্ত

Sanjay Dutt
Sanjay Dutt

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বোমার আঘাতে গুরুতর ভাবে আহত হলেন অভিনেতা সঞ্জয় দত্ত। কন্নড় ছবি ‘কেডি’-র সেটে শুটিং চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে এর ফলে অভিনেতার হাতে, কনুইয়ে ও মুখে চোট লেগেছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শুটিং।

‘কেডি’ ছবির মাধ্যমে সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অভিনেতা। ফাইট মাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীনই সেটে ফেটে যায় বোমা। বেঙ্গালুরুর কাছে মাগাড়ি রোড এলাকায় বিস্ফোরণ ঘটে বলে খবর।

প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন অভিনেতা। তবে, তিনি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে বলেই খবর।

You might also like!