Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

BOLLYWOOD BUZZ: রামের থেকে রাবণই বেশি নজরকাড়া! ‘রামায়ণ’-এর লুক নিয়ে হানি সিংয়ের মন্তব্যে চর্চা

Honey Singh Praised Yash Ravana Look
Honey Singh Praised Yash Ravana Look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি এবার আরও একবার বড় পর্দায় হাজির হতে চলেছে। নীতেশ তিওয়ারির পরিচালনায় তৈরি এই বহু প্রতীক্ষিত ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছবির প্রচারঝলক প্রকাশ্যে আসতেই রাম-রাবণের চরিত্রে রণবীর কাপুর ও যশের লুক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। এবার সেই চর্চায় নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় গায়ক-র‍্যাপার হানি সিং।

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে ‘রামায়ণ’-এর টিজার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান হানি সিং। রাম ও রাবণের মধ্যে কার লুক তাঁর বেশি পছন্দ হয়েছে, সেই প্রশ্নে কোনও দ্বিধা না রেখেই রাবণের ভূমিকায় যশকে এগিয়ে রাখেন তিনি। এমনকী, রণবীর কাপুরের তুলনায় যশকে তাঁর চোখে বেশি আকর্ষণীয় বলেও জানান র‍্যাপার। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে হানি সিং বলেন,  “যশ ভাই আমাদের বেঙ্গালুরুর ছেলে। উনি রাবণের চরিত্রে অভিনয় করছেন। সত্যি বলছি বন্ধুরা, আমি ‘রামায়ণ’-এর টিজার দেখেছি। আমি শ্রী রামের ভক্ত। রাবণের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কিন্তু যশ ভাইকে কী দারুণ লাগছে! আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, রণবীর ভাইয়ের থেকেও যশকে আমার বেশি ভালো লাগছে।”


তবে নিজের পছন্দের কথা বললেও ছবিটি নিয়ে যথেষ্ট সতর্ক থাকার বার্তা দিয়েছেন হানি সিং। তাঁর আশা, সিনেমাটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে এবং কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে না। কারণ, ছোটবেলা থেকেই রামায়ণ এবং রামলীলার সঙ্গে মানুষের গভীর আবেগ জড়িয়ে রয়েছে বলে মনে করেন তিনি। হানি সিংয়ের কথায়, “আমি আশা করি সিনেমাটি খুব ভালো হবে এবং কোনও ধর্মের অনুভূতিতে আঘাত করবে না। আমরা ছোটবেলা থেকে যেভাবে রামায়ণ দেখে এসেছি, দিল্লি ও কারমপুরায় যেভাবে রামলীলা দেখেছি আমাদের কাছে যেটা এতটা পবিত্র ছিল ছবিটিও যেন তেমনই থাকে। অতিরঞ্জিত যেন না করা হয়। কারণ রামায়ণের সঙ্গে আমাদের ছোটবেলার আবেগ জড়িত।”

‘রামায়ণ’-এ রণবীর কাপুর রামের চরিত্রে এবং যশ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। ছবির প্রতিটি চরিত্রের লুক নিয়ে যখন দর্শকের মধ্যে কৌতূহল তুঙ্গে, ঠিক তখনই হানি সিংয়ের মন্তব্য নতুন করে রাম-রাবণের লুক নিয়ে সোশ্যাল মিডিয়ার আলোচনাকে আরও উসকে দিয়েছে। 

You might also like!