Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Raju srivastav : চোখের জলে কৌতুকশিল্পীকে বিদায়, পঞ্চভূতে বিলীন রাজু শ্রীবাস্তব

Raju srivastav
Raju srivastav

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : না-ফেরার দেশে আগেই চলে গিয়েছেন, আর বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। বৃহস্পতিবার দিল্লির নিগামবোধ ঘাট শ্মশানে রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। যে সকলকে সর্বদা হাসিয়ে ছিলেন, তাঁকে চোখের জলে বিদায় জানালেন পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীরা।

মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। চলতি বছরের ১০ আগস্ট জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লির এইমস-এ। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। বুধবার এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয় তাঁর।

বুধবার এইমস থেকে রাজু শ্রীবাস্তবের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাড়িতে। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর বৃহস্পতিবার নিয়ে যাওয়া নিগামবোধ ঘাট শ্মশানে। সেখানে রাজুকে শেষ দেখার জন্য উপস্থিত ছিলেন অসংখ্য অনুরাগীরা। ধর্মীয় রীতি মেনে এদিন রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


You might also like!