Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Prem Sagar on Adipurush : "এরকম ছবি বিদেশে দেখাবেন না", 'আদিপুরুষ' নিয়ে বেজায় ক্ষুব্ধ প্রেম সাগর

Prem  sagar  (File Picture)
Prem sagar (File Picture)

 

মুম্বাই, ১৭ জুনঃ “এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না।” ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তুলে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর। তিনি বলেন, “কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পালটে ফেলেননি। শুধু রং আর ভাষা পালটেছিলেন। এখানে তো পুরো তথ্যই পালটে ফেলা হয়েছে।”

শুক্রবারই মুক্তি পেয়েছে বহুল চর্চিত সিনেমা ‘আদিপুরুষ’। অগ্রিম বুকিংয়ে ঝড় তুলেছিল প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’। কিন্তু পাঁচশো কোটি বাজেটের এই আধুনিক ‘রামায়ণ’ অধিকাংশ দর্শকের পছন্দ হয়নি। টুইটারে ট্রেন্ডিং ‘আদিপুরুষ ডিজাস্টার’ । এই আবহে ‘রামায়ণ’-এর পরিচালক রামানন্দ সাগরের ছেলে প্রেম সাগর এক সাক্ষাৎকারের নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, “আদিপুরুষ ছবির মাধ্যমে ওম রাউত মার্ভেল তৈরির চেষ্টা করেছেন। পাপাজি (রামানন্দ সাগর) রামায়ণ তৈরির সময় সৃজনশীল স্বাধীনতা অবশ্যই নিয়েছিলেন। কিন্তু উনি প্রভু রামকে বুঝেছিলেন। অনেক গ্রন্থ পড়ার পর কিছু পরিবর্তন করেছিলেন কাহিনিতে। কখনও তথ্য বিকৃত করেননি।”

এরপরই আবার প্রেম সাগর বলেন, “আপনি যদি আজকের রামায়ণই তৈরি করেন তাহলে সেটা ব্রিচ ক্যান্ডিতে দেখান, কোলাবায় দেখান, এরকম ছবি বিদেশে দেখাবেন না। এভাবে মানুষের ভাবাবেগে আঘাত করবেন না। কৃত্তিবাস, একনাথ রামায়ণ লিখেছিলেন। কিন্তু কেউ বিষয়বস্তু পালটে ফেলেননি। শুধু রং আর ভাষা পালটেছিলেন। এখানে তো পুরো তথ্যই পালটে ফেলা হয়েছে।”

You might also like!