
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউড সুন্দরী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় অভিনেত্রী। আর তার থেকেও বেশি সক্রিয় তার অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় কোন ছবি পোস্ট করা মাত্রই সমালোচনার ঝড় তুলতে ছাড়েননা নেটিজেনরা।আর ফের সমালোচনার ঝড়ে ভেসে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাসনের দোকানে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। ক্যাপশনে লেখেন, ‘I Vive different!’। ছবি পোস্ট করার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রিলও করেন অভিনেত্রী। ব্যাস! তারপর থেকেই ট্রোল হওয়া আটকায় কে? প্রশংসার পরিবর্তে অভিনেত্রীকে শুনতে হয় তীব্র কটাক্ষ।ছবির এডিটিং নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে নেটিজেনরা।
তবে প্রতিবারের মতোই এসব কথা গায়ে মাখতে নারাজ অভিনেত্রী তিনি আপাতত ব্যস্ত রয়েছেন তার পরবর্তী ছবি নিয়ে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর পরবর্তী ছবি 'ইন্দুবালা ভাতের হোটেল'। এই ওয়েব সিরিজেই প্রথম ওটিটি’র দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে শুভশ্রীকে।
