Breaking News

 

Entertainment

3 years ago

Pathan: বক্স অফিসের সব রেকর্ড চুরমার করে শীর্ষে 'পাঠান'

pathan3
pathan3

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যবসার নিরিখে বলিউডে নতুন ইতিহাস রচনা করল ‘পাঠান’। এই ছবির সাফল্যে বেশ খুশি শাহরুখ খান। একের পর এক ছবির রেকর্ড ভেঙে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব জিতে নিয়েছে পাঠান। 'বাহুবলি ২' এর রেকর্ড ভাঙল শাহরুখের পাঠান। গত ২৫ জানুয়ারি মুক্তি পায় এই সিনেমা। এর মধ্যেই বক্স অফিসের হিসেবে দেশের অভ্যন্তরে এই ছবির মোট আয় ৫২৮.২৯ কোটি টাকা। বিশ্বব্যাপী এই ছবির আয় ১০২৭ কোটি টাকা। 

সেই আনন্দ প্রকাশ করতে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে শাহরুখ টুইট করে লিখেছেন, "মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়াই আমাদের কাজ। পাঠানের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। পরিশ্রম এবং ভরসা এখনও বেঁচে আছে… তার প্রমাণ পাঠান!"

শুধু কিং খানই নয় সেই খুশিতে এই প্রথমবার উচ্ছ্বাস প্রকাশ করলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। সোশ্যাল মিডিয়ায় তিনিও লিখলেন সেই কথা।

দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান । এত বছর পরও ‘কিং খান’ ম্যাজিক একটুও কমেনি। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়ে তুমুল তর্ক বিতর্কের পরও দর্শকদের মন জিতে নিয়েছে পাঠান।


You might also like!