Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 weeks ago

Parineeti Chopra: ওটিটিতে পরিণীতির ডেবিউ, সঙ্গে ‘ছোট্ট তারকা’ নীর! বর্ষপূর্তির আগেই অভিনয়ে হাতেখড়ি

Parineeti Chopra calls Shaque her son, Neer's debut as well
Parineeti Chopra calls Shaque her son, Neer's debut as well

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন পরিণীতি চোপড়া। সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের একটি চমকপ্রদ তথ্যও শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সিরিজের শুটিং শুরু হওয়ার পরই তিনি জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। এরই মধ্যে দেখতে দেখতে দশ মাস বয়স হয়ে গিয়েছে রাঘব-পরিণীতির ছেলে নীরের। এক বছর পূর্ণ হওয়ার আগেই বাবা-মায়ের সঙ্গে অভিনয়ের দুনিয়ায় তারও যেন হাতেখড়ি হয়ে গেল। পরিণীতির এই নতুন কাজের সঙ্গে ছোট্ট নীরের এই যোগসূত্র ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

পেশাদার অভিনেত্রী হিসেবে প্রজেক্টের কাজ চলাকালীন গর্ভাবস্থার কথা প্রকাশ্যে আনেননি। কারণ তিনি চাননি, ব্যক্তিগতজীবন কর্মজীবনকে প্রভাবিত করুক। দুর্গম পাহাড়ি রাস্তায় শুটিংয়ের সময় নির্মাতাদের প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন পরিণতি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছেলের সম্পর্কে নিজেই এই গোপন তথ্য শেয়ার করেছেন সেলেব মম পরিণীতি। আসলে গর্ভাবস্থাতেই শুটিং চলেছে। সেই অর্থে নীরকে সঙ্গে নিয়েই কাজ করেছেন। একসঙ্গে ওটিটির দুনিয়ায় মা-ছেলের অভিষেক। আবেগমিশ্রিত কণ্ঠে পরিণীতি বলেন, “শক: ট্রাস্ট নো ওয়ান শুধু আমার নয়, ছেলে নীরেরও একপ্রকার অভিনয়ে হাতেখড়ি। তাই এই সিরিজটি আমার কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে আমার মনে চিরদিন রয়ে যাবে।” অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন পরিণীতি। নির্মাতার তাঁর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু রদবদল করেন।


এমন কিছু বাংলো ও দূরবর্তী লোকেশনে শুটিং করছিলেন যেখানে প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। তাই নির্মাতারা তাঁর থাকার ব্যবস্থা শুটিং সেটের কাছেই করে দেন। ফলে তাঁকে প্রতিদিন প্রায় এক ঘণ্টা করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা অতিক্রম করে লোকেশনে পৌঁছাতে হত না। সেটে এসে শুটিং করে পর্যাপ্ত বিশ্রাম নিতেন। আরও জানান, গল্পের সৃজনশীল দিকটি বজায় রেখে অ্যাকশন দৃশ্যগুলিতেও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছিল। পরিণীতির কথায়, পুরো টিম পরম যত্নে তাঁকে আগলে রেখেছিলেন। প্রেগন্যান্সির খবর পেয়ে শুটিং লোকেশনে ছুটে এসেছিলেন রাঘব। এছাড়াও মা, শাশুড়ি, ভাই সবাই এই আনন্দের খবর পেয়ে পরিণীতির থেকে দূরে থাকতে পারেননি। মজা করে পরিণীতি বলেন, “সবাই হয়তো ভাবছিলেন, পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?”


You might also like!