
কলকাতা, ১০ এপ্রিল : কার্টুনিস্ট নারায়ন দেবনাথের নন্টে ফন্টে এবার বড়পর্দায় । লেখক না থাকলেও তিনি অত্যন্ত সৃষ্ট চরিত্রদের মধ্য দিয়েই অমর হয়ে আছেন । এবার ছেলেবেলার জনপ্রিয় দুই চরিত্র বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় ।
বেশ কয়েক মাস আগেই প্রয়াত হয়েছেন কার্টুনিস্ট এবং লেখক নারায়ণ দেবনাথ । কিন্তু রয়ে গিয়েছে তার নন্টে ফন্টে । এবার সেই নন্টে ফন্টে নিয়ে বাংলায় প্রথম ফিচার ফিল্ম তৈরি হতে চলেছে । নন্টে ফন্টের এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা মৈত্র, সোহম বসু রায়চৌধুরী আরও অনেকে । এই ছবির গল্প এগোবে দুই বারো বছরের ছোঁড়ার জ্বালায় হিরাগঞ্জ আর মতিগঞ্জের সবাই অতিষ্ট । তাদের তাণ্ডবে সকলেই কম বেশি চোখে সর্ষে ফুল দেখছেন । বাধ্য হয়ে তাদের পরিবারের তরফে ঠিক করা হয় যে তাদের এবার হাতি স্যারের হোস্টেলে দেওয়া হবে । বাড়ির সিদ্ধান্ত অনুযায়ী এই দুই মক্কেল এসে হাজির হয় হোস্টেলে । তাদের ঠাঁই হয় একই ঘরে । এখান থেকে শুরু হয়ে যায় এই দুই পুঁচকের লড়াই ।
