
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার পর থেকেই পরিচালক সাজিদকে নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে বলিপাড়ায়। যৌন হেনস্থায় অভিযুক্ত পরিচালককে কেন ওই শোয়ে জায়গা দেওয়া হল, এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সাজিদের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ করেছেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন। এমন আবহে বলিপাড়ায় হেনস্থার অভিজ্ঞতা নিয়ে বুধবার মুখ খুলেছিলেন ‘সেক্রেড গেমস’ খ্যাত ইরানের অভিনেত্রী এলনাজ় নরৌজি। এবার সরব হলেন শার্লিন।
টুইট করে শার্লিন জানান তার তিক্ত অতীতের কথা, তিনি লেখেন- “তিনি আমার দিকে যৌনাঙ্গ বাড়িয়ে ধরেছিলেন। ০ থেকে ১০-এর মধ্যে কত নম্বর দিতে চাই জিজ্ঞাসা করেছিলেন। আমি এ বার ‘বিগ বস’ মঞ্চে প্রবেশ করতে চাই। ওঁকে গিয়ে রেটিংটা দিয়ে আসব। দেশবাসী দেখুক, এক জন নিগৃহীতা কী ভাবে তাঁর হেনস্থাকারীর সঙ্গে ব্যবহার করেন।”
