Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

Ram Kapoor Controversy: রিয়ালিটি শোয়ে রাম কাপুরকে ঘিরে নতুন বিতর্ক, সহ-প্রতিযোগীকে জোর করে চুম্বনের অভিযোগে সমালোচনার ঝড়

Lock Upp 2 contestant Ram Kapoor
Lock Upp 2 contestant Ram Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিতর্ক যেন পিছুই ছাড়ছে না অভিনেতা রাম কাপুরের। বৈবাহিক সম্পর্ক নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার রিয়ালিটি শোয়ের মঞ্চে আচরণ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতার বিরুদ্ধে সহ-প্রতিযোগীকে জোরপূর্বক চুম্বন করার অভিযোগ উঠেছে। 

একতা কাপুর প্রযোজিত রিয়ালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-র দ্বিতীয় মরশুমে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন রাম কাপুর। দীর্ঘদিন পর একতা কাপুরের সঙ্গে তাঁর পেশাগত পুনর্মিলন দর্শকদের কৌতূহল বাড়িয়েছিল। তবে শো শুরুর পর থেকেই নানা কারণে তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন। সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে দেখা যায়, প্রতিযোগীরা নিজেদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। সেই সময় সহ-প্রতিযোগী বরুণ ‘লায়লা’ যাদবের সঙ্গে কথা বলতে বলতেই আচমকা তাঁকে ধরে চুম্বন করেন রাম কাপুর। এহেন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই সুনিতা আহুজা, আকাঙ্ক্ষা চামোলা-সহ বাকিরা সকলে হতবাক হয়ে যান! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড়। একজন খ্যাতনামা ‘সিনিয়র’ অভিনেতার এহেন অভব্য আচরণ দেখে কার্যত সমালোচনার ঝড় উঠেছে।


ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের একাংশ অভিনেতার আচরণের কড়া সমালোচনা করেছেন। অনেকেই দাবি করেছেন, ‘রাম কাপুর বরুণ যাদবকে যৌনহেনস্তা করেছেন।’ কারও কটাক্ষ, “তিনি সবসময়ই এমন কুরুচিপূর্ণ আচরণ করেন।” কেউ বা প্রশ্ন তুললেন, “রাম কাপুর কি সত্যিই লায়লাকে চুমু খেলেন? এসব কী হচ্ছে?” কেউ বা রাম কাপুরকে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির পাঠও দিলেন। বলা বাহুল্য, সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত রাম কাপুর বা শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে ঘটনাটি নিয়ে জল্পনা এবং আলোচনা আরও বেড়েছে।

You might also like!