
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রায় ৬ হাজার জনের অডিশনের মধ্যে থেকে বেছে নেওয়া হল দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত, অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘা যতীন’ ছবির নায়িকা কে। যাঁর সঙ্গে সিনেমা জগতের কোনও যোগসূত্র নেই। একদম নতুন মুখ। সূত্রের খবর এমনটাই নাকি খুঁজছিলেন অভিনেতা-প্রযোজক দেব। প্রচুর খোঁজার পর পর অবশেষে পাওয়া গিয়েছে নায়িকাকে। কী নাম? কী করেন তিনি?
সূত্র বলছে, তিনি এখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। নাম নাকি সৃজলা। না সৃজলা বলতে অনেকেই ভাবতে পারেন ছোট পর্দার অভিনেত্রী সৃজলা গুহর কথা। এই সৃজলা অবশ্য সম্পূর্ণ আলাদা। আপাতত জোরকদমে চলছে ওয়ার্কশপ। এই ছবিতে অভিনয় করবেন অভিনেতা রোহন ভট্টাচার্যও।
প্রসঙ্গত, ‘এগারো’, ‘বিনয়, বাদল দীনেশ’ এর মতো ছবি পরিচালনা করেছেন অরুণ। এবারে দেব কে নিয়ে তিনি শুরু করবেন ‘বাঘা যতীন’ ছবির কাজ। এর আগে ‘বাঘা যতীন’ প্রসঙ্গে পরিচালক বলেছিলেন, ‘‘আমি গত দেড় বছর ধরে বাঘা যতীন নিয়ে লিখছি। এর বেশি আর কিচ্ছু জানি না।’’ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং।
