Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Nayanthara Bald Look: ‘টক্সিক’-এর সাফল্য কামনায় মাথা মুড়িয়ে তিরুপতিতে নয়নতারা, নেটভুবনে তুমুল চর্চা

Nayanthara morphed pictures go viral
Nayanthara morphed pictures go viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘টক্সিক’। মুক্তির আগে থেকেই ছবির প্রচারঝলক ঘিরে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। গোরস্থানে ঘনিষ্ঠ দৃশ্য থেকে শুরু করে যৌনতার ইঙ্গিতপূর্ণ নানা দৃশ্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে ছবিটি। এই বিতর্কের আঁচ লেগেছে পরিচালক গীতু মোহনদাস থেকে শুরু করে অভিনেতা যশ এবং ছবির অভিনেত্রীদেরও। নেটমাধ্যমে কটাক্ষ ও সমালোচনার মধ্যেই এবার ‘টক্সিক’-এর অন্যতম নায়িকা নয়নতারাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন অবতারে। নেড়া মাথায় তিরুপতি মন্দিরে তাঁর উপস্থিতি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। 


সোশাল পাড়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গেল, পরনে সাদা সালোয়ার। গায়ে জড়ানো সবুজ ওড়না। মাথা কামিয়ে মন্দির চত্বরে হাঁটছেন নয়নতারা। এহেন ফ্রেম দাবানল গতিতে ভাইরাল হওয়ার পরই প্রশ্ন উঠেছে, বিতর্কের ঝড়ে যখন ‘টক্সিক’-এর বক্স অফিসে লক্ষ্মীলাভ নিয়ে নানা মুনির নানা মত, তখন নয়নতারা কি সত্যিই নিজের ছবিকে হিট করাতে মাথা মুড়িয়ে তিরুপতিতে পুজো দিতে গিয়েছেন? অনুরাগীরাও সন্দিহান! কারণ চরিত্রের প্রয়োজনে এযাবৎকাল অনেকেই মাথা মুড়িয়েছেন, কিন্তু সিনেমা হিট করতে মানতপূরণের জন্য এহেন সাহসী পদক্ষেপ? চর্চায় শাহরুখ খানের ‘জওয়ান’ নায়িকা নয়নতারার নেড়া লুক। 

নেটভুবনে কৌতূহলের ভিড়েই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল! খবর, নায়িকার নেড়া লুকের নেপথ্যে আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার কারসাজি। বাস্তবে নয়নতারা মোটেই ভোলবদল করেননি। ভাইরাল এই ফ্রেম আদতে এপ্রিল মাসের। সেসময়ে পরিচালক স্বামী শিবানের সঙ্গে তিরুপতিতে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। আর তাঁর সেইসময়ের ছবিতেই এআই প্রয়োগ করে নেড়া দেখানো হয়েছে। যদিও এর নেপথ্যে কে বা কারা? সেই রহস্যদ্ঘাটন এখনও অধরা, তবে এই ভাইরাল ছবি যে আদতে সর্বৈব ভুয়ো, তা প্রমাণিত। দেখে নিন সেই আসল ভিডিও।  

You might also like!