Entertainment

2 years ago

Viral Nandini Di : সোশাল মিডিয়ায় জোর চর্চা, হাতাখুন্তি ছেড়ে অফিস পাড়ার নন্দিনী পাড়ি দিতে চলেছে টলিউডে

Nandini Di  (File Picture)
Nandini Di (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার দৌলতে নন্দিনীদি কে চেনে না এমন মানুষ বাংলায় খুঁজে পাওয়া মুশকিল। তাঁর এক-একটা কনটেন্টের ভিউ লক্ষাধিক। মোটামুটি সকলেই জানে তার সংগ্রামের গল্প। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেও ঘর বাঁধবেন তিনি। এই খবরের মাঝেই আরও একটি খবর শোনা যাচ্ছে, তা হল এবার নাকি সিনেমায় পা রাখতে চলেছেন নন্দিনী।  

সোমবার সোশ্যাল মিডিয়ায় নন্দিনীকে ট্যাগ করে একটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে নন্দিনী বসে রয়েছেন পরিচালকের সঙ্গে। সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। শুরু হতে চলেছে প্রিয়দর্শী ব্যানাজি পরিচালিত নতুন প্রজেক্ট তিন সত্যির শ্যুটিং। যদিও শনিবার রাতে রাজা সাহার সঙ্গে ইনস্টাগ্রাম লাইফে আসেন নন্দিনী। তাঁর হাতে দেখা যায় একগুচ্ছ কাগজ। তারপর জানান, তাঁরা বড় চমক দিতে চলেছেন। নন্দিনী বলেন, ‘ আজ একটা চরিত্রের কথা বলব।নন্দিনী নয়, সে নিলাক্ষী।’ রাজা বলেন, ‘নিলাক্ষী লিখতে ভালোবাসে। সত্যিটাকে তুলে ধরতে ভালবাসে নিজের লেখায়।’ পাশাপাশি ব্যোমকেশের অজিত ও ফেলুদার জটায়ুর  সঙ্গেও তুলনা করেন নিলাক্ষীর। এরপর আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে নন্দিনী স্ক্রিপ্ট পরছেন। এই ভিডিও সামনে আসার পর আর কোনও সন্দেহ নেই যে পাইস হোটেলের নন্দিনী এখন সিনেমাতেও পা দিতে চলেছেন। তবে নন্দিনী কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। শ্যুটিং কবে থেকে শুরু সে বিষয়েও নিশ্চিত কিছু খবর পাওয়া যায়নি।

ডালহৌসির অফিস পাড়ার জনপ্রিয় নন্দিনী দি। যিনি কানে হেডফোন দিয়ে, প্যান্ট ও টপ পরে পাইস হোটেলের ক্রেতাদের আবদার মিটিয়ে চলেছেন। তার কয়েক মাসের মধ্যেই তাঁর ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর থেকে নিন্দনীর পাইস হোটেলে রোজই লেগে থাকত ইউটিউবারদের ভিড়। ইতিমধ্যেই নন্দিনী নিজেরও ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। সোশাল মিডিয়ায় তিনি রীতিমত ভাইরাল, উল্লেখ্য, ভাইরাল নন্দিনী কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি তাঁর হোটেলের নতুন দুটি শাখা খুলতে চলেছনে একটি সাউথ কলকাতায় আরেকটি নিউ টাউনে। 

You might also like!