
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমিরেটস উড়ান সফরে গিয়ে এক অপ্রীতিকর ঘটনয়ার সম্মুখীন হতে হল যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে। মিমি একটি টুইট করে তাঁর অভিযোগ জানান ওই উড়ান সংস্থাকে। বিমানে যে খাবার দেওয়া হয় তাঁকে, তাঁর মধ্যে ছিল চুল। আর তাতেই ক্ষোভে ফেঁটে পড়েন এই সাংসদ।
তিনি উড়ান সংস্থার উদ্দেশে লেখেন, ‘‘আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে, যাঁরা আপনাদের সঙ্গে যাত্রা করছেন, তাঁদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমের তরফে একটা উত্তর কিংবা ক্ষমা— কিছুই আসেনি।’’ খাবারের প্লেটের ছবি দিয়ে লেখেন, ‘‘এই চুলটা আমার ক্রসাঁ থেকে বেরিয়েছিল, যা আমি খাচ্ছিলাম।’’
এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফে কোনও যোগাযোগ যে করা হয়নি, তা নিজেই জানান মিমি।
