
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সময় বলিঊডে হট জুড়িদের মধ্যে অন্যত্তম ছিল আরবাজ খান ও মালাইকা আরোরা। তবে ২০১৬ সালে হঠাৎ-ই তাদের দাম্পত্যে ছেদ পড়ে। তার পর থেকেই অর্জুন কপূরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনও লুকোচুরি নেই যুগলের। নিজেদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা।
সম্প্রতি বিয়ের প্রশ্নে মালাইকা বলেন- ‘‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।’’ তবে কি খুব শীঘ্রই ছাঁদনাতলায় দেখা যেতে চলেছে মালাইকা ও অর্জুনকে? অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি।এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনওই তাঁদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। মালাইকা বলেন, ‘‘অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়।’’
তবে এখনই বিয়ের তারিখ চূড়ান্ত না করলেও,নায়িকা জানান বিয়ে নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন মালাইকা। অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চান তিনি, সংসার করতে চান চুটিয়ে। কাজও করতে চান মন দিয়ে। নতুন ব্যবসায় মন দিতে চান, অর্জুনের সঙ্গে ঘুরে বেড়াতেও চান।
