Entertainment

2 years ago

Madhavi Mukhopadhyay : গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, হাসপাতালে ভর্তি রয়েছেন নায়িকা

Madhavi Mukherjee  (File picture)
Madhavi Mukherjee (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সপ্তাহখানেক আগেই সেলুলাইটিসের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সেসময় জেনারেল ওয়ার্ডে ছিলেন মাধবী দেবী। ওখানেই তাঁর অবস্থার অবনতি হয়। এরপর অভিনেত্রীকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আগের থেকে একটু ঠিক হলেও বিপদ কাটেনি। তাই এখনও তাঁকে সিসিইউ-তেই রাখা হয়েছে। অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, যে তাঁর দু’পা জুড়ে র‍্যাশ বেরিয়েছিল। সে কারণে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেশ কিছু টেস্টের পর ডাক্তার জানায়, পায়ে সংক্রমণ হয়েছে তাঁর।সেই মতো শুরু হয় চিকিৎসা। বর্তমানে একটু সুস্থ আছেন তিনি। বৃহস্পতিবার আবার তাঁর শারীরিক পরীক্ষা হবে। সেই রিপোর্ট দেখে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে। 


You might also like!