Entertainment

3 years ago

Koel Comment on Jeet : কোয়েল সম্পর্কে একি বললেন জিৎ!!

Koel  Jeet
Koel Jeet

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে জিৎ-কোয়েলের একটি পুরনো ইন্টারভিউ ক্লিপিং । ইন্টারভিউয়ের সেই ভিডিওটিতে নিজেদের বিষয়েই কথা বলতে বলতে চলছে মজার খুনসুটি। ছোট্ট সেই ভিডিওটি মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।


ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাংবাদিকের কোন প্রশ্নের জবাবে কোয়েল বলছেন, জিতের মধ্যে ‘ফাইট’ করার বিষয়টা অত্যন্ত সাধারণভাবেই আসে। ঘুমের মধ্যেও জিৎ ফাইট করতে পারেন।কোয়েলের মুখ থেকে একথা শুনে হাসতে হাসতে জিৎ বলেন, ‘কোয়েল মনে হয় আমার সঙ্গে কোনও দিন ঘুমিয়ে দেখেছিল’। তারপর থেকেই মিম হিসেবে ছোট্ট এই ভিডিওটি ঘুরে চলেছে নেটপাড়ায়।


টলিউডে জিৎ - কোয়েল জুটি এখনো দর্শকের মনে জায়গা ধরে রেখেছে। ‘নাটের গুরু’ ছবিতে প্রথম দেখা গিয়েছিল জিৎ-কোয়েল জুটিকে। আর তারপর থেকেই এই জুটির জনপ্রিয়তা বাড়তে থাকে। অনেক সুপারহিট সিনেমা তারা উপহার দিয়েছেন দর্শকদের। নতুন করে পুরনো এই ভিডিওটি ভাইরাল হওয়ায় আবার রুপোলি পর্দায় এই জুটিকে দেখতে চায় জিৎ -কোয়েল ভক্তরা।

You might also like!