Entertainment

2 years ago

Arijit Singh-Badshah: অরিজিতের বাড়িতে বাদশা! মাঝরাতে স্কুটি নিয়ে বের হলেন দুই তারকা

Arijita & Badshah (File Picture)
Arijita & Badshah (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিয়াগঞ্জের ছেলে অরিজিতের দৈনন্দিন জীবনে চোখ রাখলে বোঝাই যাবে না সে একজন বড় তারকা। সেখানকার সাধারণ মানুষের মতই মিশে থাকতে পছন্দ করেন অরিজিত। তাঁর জিয়াগঞ্জের বাড়িতে মাঝে মাঝেই আনাগোনা লেগে থাকে শিল্পীদের। এবার সেই বাড়ি থেকেই বেরোতে দেখা গেল বাদশাকে। 

একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে মাঝরাতে অরিজিতের বাড়ি থেকে বের হচ্ছে বেশ কয়েকটা স্কুটি। একদম প্রথমটিতে অরিজিৎ। খুব সম্ভবত সাদা বা কোনও হালকা রঙের টি-শার্ট পরে আছেন তিনি। আরেকটি স্কুটিতে স্পষ্ট বসে থাকতে দেখা গেল বাদশাকে। তিনি পরেছেন কালো রঙের টি-শার্ট। 

You might also like!