Entertainment

3 years ago

Sidharth Malhotra : বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

Kiara Advani, Sidharth Malhotra
Kiara Advani, Sidharth Malhotra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে চলতি বছরের শিরোনামে তিনি ছিলেনএ,কের পর এক ছবি মুক্তি পেয়েছে। বছর শেষে এসেছে ‘গোবিন্দ নাম মেরা’। নতুন বছরের শুরুতেও ভরা ইনিংস। এ বার নতুন জীবনে পা রাখবেন অভিনেত্রী। ঠিক ই ধরেছেন কথা হচ্ছে কিয়ারা আডবাণীর। 

আগে জানা গিয়েছিল, ২০২৩ সালের এপ্রিলের মধ্যেই গাঁটছড়া বাঁধবেন সিড-কিয়ারা। তবে বিয়ের স্থান বাছা চলছিল অনেক আগে থেকেই।সূত্রে খবর, চারহাত এক হবে ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ। যদিও এ নিয়ে এখনও সিড-কিয়ারার পরিবার কিছুই জানায়নি। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে। প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানেই নিমন্ত্রিত থাকবেন অতিথিরা।  

কয়েক বছর ধরেই নাকি প্রেম গাঢ় হচ্ছিল সিদ্ধার্থ-কিয়ারার। অথচ প্রকাশ্যে কুলুপ এঁটেছিলেন। তাঁদের একসঙ্গে দেখা যেত সব জায়গায়। প্রেম করছেন কি না জিজ্ঞেস করলেই হেসে উড়িয়ে বলতেন, ‘‘না না, আমরা শুধুই ভাল বন্ধু।’’ শেষমেশ তাঁদের দাম্পত্য জীবন শুরু করতে চলেছেন তারা । 

You might also like!